ছবি: সান নিউজ
সারাদেশ

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

গোয়ালন্দ ( রাজবাড়ী ) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুমে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি।

সোমবার (২৭ জুলাই ) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন। কর্মসূচিতে অংশ নেয় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রায় ১,২০০ থেকে ১,৪০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

সচেতনতামূলক এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা, নিরাপদ পরিবেশে ও অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার কৌশল এবং জলাশয়ে নিরাপদ আচরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে নদী, পুকুর ও খালে চলাচলের সময় করণীয়, বর্ষা মৌসুমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, নৌযান ব্যবহারকালে নিরাপত্তা বিধি মেনে চলা এবং জলদুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, অপ্রয়োজনে নদী বা গভীর জলাশয়ে নামা থেকে বিরত থাকতে হবে। সাঁতার না জানা অবস্থায় কখনো একা পানিতে নামা যাবে না। নৌকা বা ট্রলারে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত অভিভাবক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন,“বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু-কিশোর, পানিতে ডুবে প্রাণ হারায়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আচরণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার প্রতি উৎসাহিত করছি। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ দেয়া হচ্ছে। নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য জলদুর্ঘটনা কমিয়ে শিক্ষার্থীদের নিরাপদ রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।”

দৌলতদিয়া নৌ-পুলিশ জানিয়েছে, জলদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা