সারাদেশ

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার কারপাশা গ্রামের চাঁন খান হাজী বাড়ির ব্রিজসংলগ্ন পশ্চিম পাশের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- জেলার টঙ্গীবাড়ি উপজেলার রংমেহর গ্রামের মো. রতন শেখের ছেলে মো. রিমু শেখ (২৪)।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই রাজিব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রিমু শেখের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা