সারাদেশ

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের লুণ্ঠিত সয়াবিন তেলের অধিকাংশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)। শনিবার (১১ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানায়, গত ৯ জুলাই ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যানে ৬৬৫ কার্টনে মোট ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল পরিবহন করা হচ্ছিল। শ্রীনগরের উমপাড়া ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপে থাকা ৭ থেকে ৮ সদস্যের ডাকাত দল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। তারা চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানোর পর হাত, চোখ ও মুখ বেঁধে কেয়টখালী এলাকায় ফেলে রেখে তেলবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনায় ১০ জুলাই শ্রীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শ্রীনগর থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার দুটি পৃথক গোডাউনে অভিযান চালিয়ে মোট ৬৫২ কার্টন বা ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, লুণ্ঠিত তেল সংরক্ষণের জন্য ডাকাত চক্রটি আগেই বগুড়ার একটি গোডাউন ভাড়া নিয়েছিল। মামলার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা