সারাদেশ

আড়িয়াল খাঁর স্রোতে ঝুঁকিতে শিবচরের সেতু

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল- শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুর পাড়ে ভাংগন দেখা দিয়েছে। সেতুটির পশ্চিম প্রান্তের দক্ষিণ পার্শ্বে নতুন করে ভাঙছে নদের পাড়। এই স্থানে গত বর্ষায় প্রায় ২শত মিটার পাড় ভেঙে ভেতরে ঢুকেছে নদী। সেতুর পিলারের পাশে নদী ভাঙনে আতঙ্কিত হয়েছে এলাকাবাসী।

জানা গেছে, ২০২৫ সালের জুন-জুলাই মাসের মধ্যে সেতুর পাড়ের প্রায় ২ শত মিটার জায়গা ভেঙে নদী ভেতরে ঢুকে পড়ে। স্থানীয়দের ভাষ্যমতে, সেতুর একটি পিলার ছিল নদের পাড়ে। ভাঙনের ফলে ওই পিলারটি এখন নদীর বেশ ভেতরে। অর্থাৎ, পিলার ছাড়িয়ে নদী অনেকদূর ভেতরে চলে এসেছে। সেতুর নিচ সহ পাশে এরকম ভাঙনের ফলে সেতুটি ঝুঁকি রয়েছে বলে জানান স্থানীয়রা। চলতি বর্ষা মওসুমে ভাঙন দেখা দিয়েছে। নদীর পাড়ের বালু, মাটির পাড় প্রতিদিনই একটু একটু করে ভেঙে পড়ছে নদীতে। ফলে ঝুঁকিতে রয়েছে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত এই সেতুটি।'

বর্তমানে সেতুর নিচে নদীর পাড় ঘেঁষে ঘূর্নিস্রোত। নদীর পাড় ভেঙে নিচে পড়ছে। সেতুর নিচ থেকে দক্ষিণপ্রান্ত পর্যন্ত নদীর পাড় বালু মাটির হওয়ায় স্রোতের ধাক্কায় সহজেই ভেঙে পড়ছে।

উৎরাইল হাটের বাসিন্দা মহিদুল ইসলাম বলেন,'গত বছর থেকেই ভাঙন শুরু হয়েছে। সেতুর পাড়ে নদীতে প্রচণ্ড ঘূর্ণি স্রোত। এই ঘূর্ণি স্রোতের কারণেই ভাঙন সৃষ্টি হয়েছে। গতবার সেতুর কাছে ২ শত মিটারেরও বেশি জায়গা ভেঙেছে। সেতুর নিচে এবং পাশে এভাবে নদী ভাঙতে থাকলে এই সেতুটির জন্য বড় ধরনের ঝুঁকি। এবারও একটু একটু করে ভাঙতেছে।'

মুদি দোকানদার শাখাওয়াত হোসেন বলেন,'গত বর্ষায় ভাঙনরোধে এলাকাবাসী মানববন্ধনও করেছিল। প্রশাসনকে অবগত করেছে। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। সেতু নির্মাণের সময় দুই পাশে নদী শাসন বাঁধ দেয়ার কথা ছিল। সেতুটি চালু হওয়ার পরও নদীর পাশে কংক্রিটের ব্লক বানানো দেখেছিলাম। ভেবেছিলাম নদীর পাড়ে ব্লক ফেলবে। কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তনের পর ওই ব্লক উধাও হয়ে গেছে। নদীতে ব্লক না ফেললে ভাঙন রোধ করা সম্ভব হবে না।'

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের 'লিটন চৌধুরী' নামের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি নির্মাণের ফলে শিবচর সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপন হয়। ফলে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়।

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ওপর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের সেতুটিতে স্প্যান সংখ্যা ১১টি এবং পিয়ার সংখ্যা নয়টি। সেতুটির পাইলের সংখ্যা ১২৩টি, পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সেতুর জন্য অ্যাপ্রোচ সড়কের (সংযোগ সড়ক) দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার। ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন, বাঁশি ও হা-মিম ইন্টারন্যাশনাল।

স্কুলশিক্ষক গিয়াস উদ্দিন বলেন,'গতবার বর্ষার শুরুতেই সেতুর নিচে অনেকদূর ভেঙেছে। এবারও ভাঙন শুরু হয়েছে। পুরো বর্ষায় আরও ভাঙার আশঙ্কা রয়েছে। এখনই যদি ব্যবস্থা না নেয়া হয় তবে সেতুটিও নদীগর্ভে চলে যেতে না।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান,'বিষয়টি আমি জেনেছি। এবং ভাঙন সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা