সারাদেশ

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নেওয়ায় সেই প্রচেষ্টা সফল হয়নি। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ৭টার দিকে তেঁতুলিয়া মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরের দিকে নারী, শিশু ও পুরুষ মিলিয়ে মোট ১৩ জনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর উদ্যোগ নেয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করে।

বিজিবির উপস্থিতি ও সতর্ক অবস্থানের কারণে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ভারতের ভেতরে নিয়ে যায়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল তারা পুরো সময় ভারতের ভূখণ্ডেই অবস্থান করছিলেন এবং বিজিবির দ্রুত তৎপরতায় কেউ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে পারেননি।

তিনি আরও বলেন, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তি অবস্থান করছে না এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুরো সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা