সারাদেশ

শ্রীনগরে বিশেষ অভিযানে চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের এক সক্রিয় সদস্য ও হত্যাচেষ্টা মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে জেলার শ্রীনগর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শনিবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে শ্রীনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শ্রীনগর এলাকা থেকে পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য কৃষ্ণ চন্দ্র দাস (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে শ্রীনগরে বসবাস করছিলেন।

একই রাতে রাত ২টার দিকে শ্রীনগরের দেলভোগ এ.লাকায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি আরমান (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম দেলভোগ এলাকার বাসিন্দা।

শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা