সারাদেশ

মুন্সীগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৩, মোটরসাইকেল ও মাদক উদ্ধার  

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ও চোরাই সন্দেহে মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে লৌহজং উপজেলার একটি দর্জি দোকান থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯ টায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ এলাকার নুরানী জামে মসজিদের সামনে থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা মো. সজিবের একটি সুজুকি ২৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।

পরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকা থেকে সুমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া সুজুকি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ীর বেতকা বাজার থেকে হৃদয় দেওয়ান (৩০) এবং আমতলী এলাকা থেকে সজীব পাইককে (২৪) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা ছিল বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

এদিকে- একই অভিযানে রোববার বিকেল পোনে ৪ টার দিকে জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকানে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল ওরফে আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে। পাশাপাশি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা