সারাদেশ

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া দমন এবং আসন্ন রথযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা কামনা করেন।


সভায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও আইনশৃঙ্খলা সভায় সামনে অনুষ্ঠিত হতে যাওয়া রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, জনসমাগমস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সব দপ্তরকে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা