সারাদেশ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জলিল ওরফে দুলাল শেখ (৫৭) সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম হাজরাপুর গ্রামের নুর আহমেদ শেখের ছেলে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষে আদালত থেকে মোটরসাইকেলে করে পুরান বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল জলিল। পথে ইটেরপুল এলাকায় পৌঁছালে হাজরাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে সম্রাট মোল্লা তার মোটরসাইকেলের গতিরোধ করেন। অভিযোগ রয়েছে, এ সময় সম্রাট মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি লাঠি ও মোটরসাইকেলের হেলমেট দিয়ে আব্দুল জলিলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত আব্দুল জলিলকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

স্বজনদের দাবি, পশ্চিম হাজরাপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস মোল্লা ও তার ভাতিজা সম্রাট মোল্লার সঙ্গে আব্দুল জলিলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

আহত আব্দুল জলিল বলেন, “জমি নিয়ে বিরোধের কারণেই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। দুটি মোটরসাইকেলে করে আসা ৫ থেকে ৬ জন সম্রাট মোল্লার নেতৃত্বে আমাকে মারধর করে। ইদ্রিস মোল্লার নির্দেশেই এ হামলা হয়েছে বলে আমি মনে করি। আমি এর বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইদ্রিস মোল্লা। তিনি বলেন, “আমি গত দুই দিন ধরে ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। আব্দুল জলিলকে কারা মারধর করেছে, তা আমার জানা নেই। তিনি আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।”

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আমেরিকা প্রবাসীর ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা