সারাদেশ

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে অভিযুক্ত এক নারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্য রাত দেড়টার দিকে রাজধানী ঢাকাসহ পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা মো. নুর হাছান নাঈম (২৩)। পুলিশ জানায়, নাঈম বর্তমানে ঢাকার নয়াপল্টন এলাকায় বসবাস করতেন।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার, ধারাবাহিক তদন্ত এবং আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে পল্টন থানা পুলিশের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার ঘাসিপুকুর গ্রামের ইনছান বেপারী (২২) এর সাবেক স্ত্রী ছিলেন সাফামনি। এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ওই নারী। তাঁর পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে কৌশলে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে গিয়ে জিম্মি করা হয়। পরে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় এর আগে একই ঘটনায় গত ২৮ জুন আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ নিয়ে মামলার পাঁচজন এজাহারভুক্ত আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সদর থানায় ইন্সপেক্টর তদন্ত সজিব দে বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা জিডির প্রেক্ষিতে যুবকের উদ্ধার করা হয়। পরে সদর থানায় একটি মামলা দায়ের হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “দ্রুত পদক্ষেপ, কার্যকর তদন্ত ও পেশাদারিত্বের কারণে অল্প সময়ের মধ্যেই মামলার পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জেলা পুলিশ যে-কোনো অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা