ছবি : সংগৃহিত
সারাদেশ
লক্ষ্মীপুর

প্রবাসীর বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ, রের্কড নিজের নামে করিয়ে হোসনেয়ারা নামে হতদরিদ্র এক মহিলার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নুর-নবী বাচ্চু নামের এক আমেরিকা প্রবাসী প্রভাবশালীর বিরুদ্ধে।

আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাচ্চু বলেন হোসনেয়ারা বেগম জমির ভূয়া দলিল দেখিয়ে নিজ সম্পত্তি দাবি করছেন।

ভুক্তভোগী হোসনেয়ারা বেগম সদর উপজেলার পৌর ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামের আলীর আহমেদর স্ত্রী। অভিযুক্ত নুরনবী প্রকাশে বাচ্চু পৌর লাহারকান্দী ডিসি কলোনীর বাসিন্দা।

এ বিষয়ে সু-বিচার পেতে ভুক্তভোগী হোসনেয়ারা বেগম গত ১১ জুলাই লক্ষ্মীপুর নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে বাচ্চু মিয়া ও তার ছেলে ছপ্পল, প্রতিবেশী শফিক ও অহিদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন; এবং জমির রের্কড সংশোধনীর জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে এস.এ.টি এ্যাক্টের ১৪৫ (এ) ধারায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সরেজমিনে গেলে জানা যায় যে, হোসনেয়ারা বেগম দীর্ঘ দিন থেকে পৌর আবিরনগর মৌজায় ২০১ নং খতিয়ানে ৫৫ নং দাগে ৪০ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ভুলবশত জমিটির রের্কড বাচ্চু মিয়া নামে এক ব্যক্তির নামে হয়। যার সূত্র ধরে বাচ্চু মিয়া লোকজন নিয়ে ঐ বিরোধকৃত জমি দখল করা চেষ্টা করে এবং বিভিন্ন রকমে হুমকি দমকি প্রদান করেন।

এদিকে অভিযুক্ত নুর-নবী বাচ্চু উল্টো অভিযোগ করে বলেন,জমির মূল মালিক আবদুল হামিদ থেকে জমিটি তিনি ক্রয় করেন। আবদুল হামিদ মারা যাওয়ার ১০ বছর পর হোসনেয়ারা বেগম আবদুল হামিদ এর স্ত্রী থেকে ছাপ-কবলা একটি দলিল করিয়ে নিজের নামে জমি দাবি করছেন।

তবে বিগত ৩ টি রের্কডে জমিটি আমাদের নামে এসেছে। অযথা বিভিন্ন মামলা করে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বাচ্চু মিয়া।

আরও পড়ুন: উইঘুর মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান

অপরদিকে হোসনেয়ারা বেগম বলেন, বাচ্ছু মিয়ার কোন দলিল নেই শুধুমাত্র রের্কড নিজের নামে করে আমাদের ওয়ারিশ এবং ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে। বাচ্ছু মিয়া প্রভাবশালী হওয়াতে আমরা কোথাও সু-বিচার পাচ্ছিনা। আমরা রেকর্ড সংশোধনের জন্য মামলা করার পর থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে আমি এর প্রতিকার চাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা