সারাদেশ

‘দ্যা এম্প্রেয়ার বে’ প্রকল্পে সহ-উদ্যোক্তা হলেন- কাজী ইউছুফ হাসান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের কাজী প্রজেক্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান ‘দ্যা এম্পেয়ার বে’ পাঁচ তারকা হোটেল প্রকল্পে সহ-উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) জেলার টঙ্গীবাড়ি উপজেলা একটি রেস্টুরেন্টে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল শেষে এ সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ‘দ্যা এম্প্রেয়ার বে’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুজ্জামান হোসাইন সহ-উদ্যোক্তা চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন কাজী ইউছুফ হাসানের হাতে।

এ সময় পাঁচতারকা হোটেল প্রকল্পের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং শেয়ার পার্টনারশিপের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় আগত অতিথিবৃন্দের সাথে।

জানা গেছে, ‘দ্যা এম্পেয়ার বে’ গ্রুপ দেশের পর্যটননির্ভর এলাকায় আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের আওতায় সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা এবং পর্যটন নগরী কক্সবাজার-এ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হোটেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘দ্যা এম্প্রেয়ার বে’ গ্রুপের চেয়ারম্যান মহসিন সিকদার পাভেল, ডিএমডি মো. আমিরুল ইসলাম সোহাগ এবং সিইও মো. ফরিদুরজামানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি খাতের এ ধরনের বৃহৎ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এ অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা