সারাদেশ

কেশবপুর নিউজ ক্লাবে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুর, যশোর প্রতিনিধি

কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) নিউজ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত মাসিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল।

মাসিক মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সহ-সভাপতি খায়রুল আনাম, যুগ্ন সাধারন সম্পাদক প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান ,সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল হালিম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সদস্য মনোতোষ দাশ(প্রভাষক), মোঃ আজহারুল ইসলাম, মোঃ আব্দুল জলিল, মোঃ ইউছুফ আলী,মোঃ নুরুল ইসলাম প্রমুখ সাংবাদিক বৃন্দ।

মাসিক মতবিনিময় সভায় কেশবপুর নিউজ ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।কেশবপুর নিউজ ক্লাবের সকল সাংবাদিকগণকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার উদাত্ত আহবান জানান কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা