সারাদেশ

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

রাঙ্গাবালী (পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বছরের পর বছরের কষ্টে জমানো সম্পদ একেবারে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। খাবার, কাপড় ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছে তারা।

ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি রাঙ্গাবালী উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজী ও

দীপ্ত ফরাজী রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল। এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং সরকারি ও বেসরকারি সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা