সারাদেশ

শ্রীনগরে আ'লীগ কার্যালয়ে তালা দিলো এনসিপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রোববার তালা লাগিয়ে দিলেন বাংলাদেশ নাগরিক পার্টি ( এনসিপি) নেতাকর্মীরা।

রোববার ( ২২ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা লাগিয়ে দেন।

এ সময় এনসিপির নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান স্হানীয়দের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার দৃশ্য দেখা যায়। যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ নেয় এনসিপি নেতাকর্মীরা।

এ ব্যাপারে সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ বলেন, গতকাল এই আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়। খবর পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পরি। পরে আমরা থানা পুলিশর সাথে বসছিলাম (ওসি) জানিয়েছেন এটা একটা সাধারণ ঘটনা। চোরের মতো এসে আওয়ামী লীগের কর্মি ২/৩ জন বাচ্চা নিয়ে এই কার্যালয়টি খোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা