সারাদেশ

মুন্সীগঞ্জ শহরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রমজান কে সামনে রেখে- মুন্সীগঞ্জ পৌর-শহরের প্রধান বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ।

এ সময় বাজারের বিভিন্ন মুদি, ফল, গরুর গোশত, মুরগি, সবজি, মিষ্টির দোকান ও গরুর দুধের বাজার পরিদর্শন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশ দেন কর্মকর্তারা।

অভিযানকালে শাহীন ফল ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মোহাম্মদ শাহীন ব্যাপারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না থাকায় দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ার শেখকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, গরুর দুধের বাজারে রুহুল আমিনের বিরুদ্ধে পানি মিশ্রিত দুধ বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু, বাজার কমিটির সভাপতি মো. এনামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লিনা সাহা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের টিম।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা