সারাদেশ

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

মাদারীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ১৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনটি আসনের ফলাফলে বিজয়ী প্রার্থীরা স্বল্প ব্যবধানে জয় পেলেও অধিকাংশ প্রার্থী উল্লেখযোগ্য ভোট সংগ্রহে ব্যর্থ হয়েছেন।

মাদারীপুর-১ আসন
এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। ১০২টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে ভোট পড়েছে ১ লাখ ৮২ হাজার ৭১০টি, যা শতকরা ৫৬.৩৪ শতাংশ। বাতিল ভোট ছিল ৩ হাজার ৭১৯টি।

১০ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার ৬৪ হাজার ৫২৮ ভোট পেয়ে দ্বিতীয় এবং স্বতন্ত্র (জাহাজ) প্রার্থী কামাল জামান মোল্লা ৩৬ হাজার ৫৬৪ ভোট পেয়ে তৃতীয় হন।
অন্য সাত প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান।

মাদারীপুর-২ আসন
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৬ হাজার ২৩২ জন। ১৪৫টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪টি (৪৪.০৫ শতাংশ)। বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ৪৯৪।

১০ প্রার্থীর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। স্বতন্ত্র (কলস) প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪৭৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা) আব্দুস সোবাহান ৩৬ হাজার ১৬৯ ভোট পেয়ে তৃতীয় হন।
অবশিষ্ট সাত প্রার্থী জামানত হারিয়েছেন।

মাদারীপুর-৩ আসন
৩ লাখ ৮৭ হাজার ৮০৬ জন ভোটারের এ আসনে ১৩৪টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ১ হাজার ২৩৭টি (৫১.৮৯ শতাংশ)। বাতিল ভোট ছিল ৪ হাজার ৪৭৫টি।

৫ প্রার্থীর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন।
অন্য তিন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তিনটি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ন্যূনতম ভোট সংগ্রহে ব্যর্থ হয়েছেন। ফলে অধিকাংশ আসনেই জামানত হারানোর হার ছিল বেশি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা