সারাদেশ

কালকিনি আ.লীগের কার্যালয় খুলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান

মাদারীপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের মাদারীপুরের কালকিনি উপজেলার প্রধান কার্যালয় খুলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন দলটির বেশ কয়েকজন নেতা-কর্মীরা। পরে ওই সকল নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খোলার বিষয়টি তাদের ফেসবুকে পোস্ট করেন।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে আলোচনা। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে উপজেলার ওই কার্যালয়টি কার্যত বন্ধ ছিল। প্রায় দেড় বছর সেখানে কোনো প্রকাশ্য সাংগঠনিক কর্মকাণ্ড হয়নি। দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা সক্রিয় ছিলেন বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রীতসহ বেশ কয়েকজন মিলে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে ভিতরে প্রবেশ করেন। পরে তারা কার্যালয় পরিষ্কার করেন এবং এসময় তারা কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা