সারাদেশ

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতিনিধিত্বের নতুন ধারণা তুলে ধরে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন, ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়। আপনারাই মালিক, আমি শুধু প্রতিনিধি।

রবিবার (১লা ফ্রেবুয়ারী) সকালে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা মাঠে একটু আমার জন্য কাজ করে দেন। আমার জন্য না, আপনাদের নিজেদের জন্য। আপনারা সবাই এমপি ক্যান্ডিডেট। আমি একা নই। এ সময় উপস্থিত জনতা সমর্থনসূচক সাড়া দেয়।

মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, এ নির্বাচন কোনো প্রতীকের নির্বাচন নয়, এটি ব্যক্তির নির্বাচন। মানুষ কাকে বিশ্বাস করবে, কাকে দায়িত্ব দেবে, সেটাই এখানে মুখ্য। তিনি দাবি করেন, ভালুকা পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেই ভোটারের সংখ্যা ও গুরুত্ব প্রায় সমান। একটি ওয়ার্ডের ভোটকে যেমন অবহেলা করা যায় না, তেমনি কোনো ইউনিয়নকেও ছোট করে দেখার সুযোগ নেই।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আজকের এই রাস্তাগুলো দেখেন, মিল-ফ্যাক্টরির লোকজন করেছে, ইন্ডাস্ট্রির মালিকরা করেছে। সরকারিভাবে হলেও আমাদের এলাকায় একটি রাস্তাও করা হয়নি। শুধু নেবে, বিনিময়ে কিছুই দেবে না, এটা আর চলতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, এত ভাড়া দিয়ে জনগণকে কেন চলতে হবে, কামরা বা বিনিময়ে তারা কী পাচ্ছে?

ভৌগোলিক তুলনা টেনে তিনি বলেন, ভালুকা থেকে টাঙ্গাইলের সীমানা, কুড়াহাটি, শ্রীপুর, গফরগাঁও কিংবা ধীতপুরের দিকে গেলে দেখা যায়, ওসব এলাকায় ভোটের কোনো কমতি নেই, মানুষের অংশগ্রহণও দৃশ্যমান। অথচ ভালুকা বারবার বঞ্চিত হচ্ছে।

রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, গত চারটি নির্বাচনে এই এলাকার মানুষ দেখেছে, ৭০ থেকে ৮০ জন প্রকাশ্যে আওয়ামী লীগ করত, বিশেষ করে জামিরদিয়া ও ডুবালেটের ঘাট এলাকায়। তবুও চেয়ারম্যান নির্বাচনে মানুষ ভোট দিতে পিছপা হয়নি। ভয় বা চাপ নয়, ভালুকার মানুষ সবসময় নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা