সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিকার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত আজিজুল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. তায়েজ তাগাদগিরির ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প হতে আনুমানিক চার কিলোমিটার দূরবর্তী আবেদের ঘাট নামক স্থান দিয়ে অস্ত্র পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের দৌলতপুর বেইজ ক্যাম্প বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় হতে একটি বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র চোরাকারবারি আজিজুল ইসলামকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি দেশীয় শুটার গানসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১এক লক্ষ ২০ হাজার ৪০০ টাকা।

আটককৃত আসামীকে আটককৃত অস্ত্র গুলিসহ দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা