সারাদেশ

ভারত- আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাইনাঃ  লক্ষ্মীপুরে মুফতি রেজাউল করীম

লক্ষ্মীপুর প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শরীয়া অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কোন নীতিতে পরিচালনা করবে.? তারা গোপনে আমেরিকার , ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারত-আমেরিকার ইনসাফ দেখেছি। ভারত- আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাইনা, বাস্তবায়ন করতে দিবো না।

রোববার (০১ ফেব্রয়ারী) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় ইসলামীর আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্র হয়ে হাতপাখায় ভোট দেন।

লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুলল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলামসহ সহ আরো অনেকে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা