সারাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষ, ১৩টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১৩টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এতে করে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় খাতিয়াল এলাকার আব্বাস চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাতিয়াল এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরে আব্বাস চৌধুরীকে একা পেয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পর উভয়পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আব্বাসের লোকজন সংঘবদ্ধ হয়ে আবুল জমাদ্দারের বাড়িসহ তাদের লোকজনের বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এতে আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেল্লাল জমাদ্দার ও সিরাজ জমাদ্দারের ১৩টি বসতঘরে লুটপাট ও ভাঙচুরের পর ঘরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঁধা দিতে গেলে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সংঘাত নিয়ন্ত্রণ করে। এর আগে আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত বেল্লাল জমাদ্দার বলেন, ‘আমাদের জানই বাঁচে না, মালামাল সরাবো কিভাবে। আগুনে আমার ঘরবাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমি একা নই, জমাদ্দার বংশের ১৩টি ঘরে কিছু আর বাকি নেই। সব পুড়ে শ্যাষ। আমরা কোন কিছু বোঝার আগেই আব্বাসের লোকজন হঠাৎ এই হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এ হামলার বিচার চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, ‘আবুল ও আব্বাস গ্রুপের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজকের ঘটনার সূত্রপাত। এ ছাড়াও দুই গ্রুপের মধ্যে জায়গা ও জমি নিয়েও বিরোধ রয়েছে। দুদিন আগে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। আজ সেই সংঘাত বড় আকারে সংঘটিত হয়। আনোয়ার-আবুল গ্রুপের ১৩টি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা