ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এই ঘটনায় প্রায় ২ ঘণ্টাব্যাপী ঢাকা–বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলমান রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা বলেন, মোস্তফাপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। এটি আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দল থেকে সংঘটিত সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা