সারাদেশ

মুন্সীগঞ্জে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছে আপন দুই ভাইসহ ৩ জন। আহতরা হলেন— শান্ত শেখ (২৫), রহমত শেখ (২১) ও অপরজন আকলিমা আক্তার।

আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পূর্ব বিরোধের জের ধরে রতনপুর এলাকার মো. মুন্না (৩০), নাজমুল (৩২), ইউছুফ (৬৫), নাজমা বেগম (৫২) পূর্বপরিকল্পিতভাবে রতনপুর এলাকার ফরিদার বাড়ির সামনে শান্ত শেখ ও রহমত শেখকে লোহার রড, এসএস পাইপ, ধারালো চাকু, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর আহত করে। পরে আকলিমা আক্তার তাদের বাধা দিতে গেলে তাকেও গুরুতর আহত করা হয়।

এ বিষয়ে রানী আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশ সদর হাসপাতালে গিয়ে দেখে উভয় পক্ষ জরুরি বিভাগে হট্টগোল শুরু করে। পরে গুরুতর আহত শান্ত শেখ, রহমত শেখ ও আকলিমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা