ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়িতে থাকা ছয়টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়নি।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাইচমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে শাহ আলমের বসতবাড়িতে আগুন লাগে।

পরে স্থানীয়দের ফোনে টঙ্গীবাড়ি ও সিরাজদীখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুন লাগার পরপরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সাড়ে ৫টার দিকে খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদীখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুনে ৬টি টিনের ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা