ছবি: সান নিউজ
সারাদেশ

পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার কচুছড়ি মুখ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পানছড়ি ব্যাটালিয়নের আওতাধীন ভারত-বাংলাদেশ সীমান্তের কচুছড়ি মুখ এলাকায় ৩ বিজিবির নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ফেলে যাওয়া বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের সাবান, অলিভ অয়েল, ডাবল আমল ও সেভেন অয়েল তেল, সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিমসহ নানা ভোগ্যপণ্য। যার আনুমানিক বর্তমান বাজারমূল্য ১,১২,১৩৫/- টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জোন অধিনায়ক রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকসহ অবৈধ সকল কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা