ছবি: সান নিউজ
সারাদেশ

ফেনীর দাগনভূঞায় ইটভাটার মাটি লুট, মালিকদের প্রাণনাশের হুমকি

জহিরুল হক মিলন, ফেনী

রাতের আঁধারে নিরাপত্তা বেষ্টনী ও গেটের তালা ভেঙে ফেনীর দাগনভূঞায় একটি ইটভাটার মাটি লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দেওয়ায় ভাটার মালিকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে আদালতে মামলা করেও বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।

আদালত ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে দাগনভূঞা–বসুরহাট সড়কের পূর্ব পাশে ২০০৪ সালে ২৩১ শতাংশ জমির ওপর এবি ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা স্থাপন করেন একই উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড়া গ্রামের তিন ভাই জুলফিকার আহম্মদ, ইমতিয়াজ আহম্মদ ও কাজল। দীর্ঘ অনেক বছর সুন্দরভাবে ভাটায় ইট তৈরি করলেও লোকসানের মুখে ২০১২ সালে সংকটের কারণে তা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এরই মধ্যে ফেনী–বসুরহাট সড়ক চার লেনে উন্নীতকরণ কাজে ব্যবহৃত উপকরণ রাখার জন্য ঠিকাদারকে ইটভাটাটির খোলা জায়গা ভাড়া দেওয়া হয়। এর ফলে ভাটায় রাখা মালামাল রক্ষায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ ভাটায় আগে থেকেই নিরাপত্তা গেট ছিল।

সম্প্রতি ভাটাটি আবারও চালুর লক্ষ্যে মালিকপক্ষ প্রস্তুতি নেয়। এর অংশ হিসেবে ভাটায় আগে থেকে সংরক্ষিত মাটির একটি স্তূপের আগাছা পরিষ্কার করা হয়। এ সুযোগে একই উপজেলার করমুল্লাপুর গ্রামের বাসিন্দা আবু হায়দার পলিন, দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. সিরাজ, আলাউদ্দিন ও নুরে জামান গত ১২ ডিসেম্বর থেকে প্রতি রাতে বেশ কয়েকটি ট্রাক্টরযোগে অন্যত্র মাটি সরিয়ে নিচ্ছে। এমন খবর পেয়ে মালিক জুলফিকার আহম্মদ ও ইমতিয়াজ আহম্মদ ১২ ডিসেম্বর সকালে ভাটায় গেলে পলিনসহ আরও দুইজন তাঁদের ওপর হামলা করতে তেড়ে আসে। প্রাণ রক্ষায় একপর্যায়ে দুই ভাই ভাটা থেকে পালিয়ে আসেন।

ভাটা থেকে লুট হওয়া মাটি ফেরত, অবশিষ্ট মাটি রক্ষা এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১৬ ডিসেম্বর দুপুরে লিখিত অভিযোগ নিয়ে দাগনভূঞা থানায় গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। থানায় যাওয়ার খবর পেয়ে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ভাটা থেকে দ্রুত মাটি লুট করে নেয়। স্থানীয় গণ্যমান্যদের দ্বারস্থ হলেও কোনো উপায় না পেয়ে ১৮ ডিসেম্বর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি আইনের ১৪৫ ধারায় মামলা করেন। বিচারক বাদীর আবেদন আমলে নিয়ে ওই ভাটা থেকে মাটি সরানো বন্ধে ১৪৫ ধারা জারি করেন।

২০ ডিসেম্বর সকালে মালিকপক্ষ তাদের ব্রিক ফিল্ডে গিয়ে দেখেন অভিযুক্তরা ট্রাক্টরযোগে মাটি সরিয়ে নিচ্ছে। এ সময় মালিকরা আদালতের ১৪৫ ধারা জারির কথা বলতেই আবু হায়দার পলিন, মো. সিরাজ, আলাউদ্দিন ও নুরে জামান ভাটার মালিকদের ওপর হামলা করে।

এ ঘটনায় ভাটার মালিক জুলফিকার আহম্মদ ২২ ডিসেম্বর মাটি লুট বন্ধ ও জানমালের নিরাপত্তা চেয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা আমলি আদালতে মামলা করেন। আদালত বাদীর আবেদন গ্রহণ করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দাগনভূঞা থানাকে নির্দেশ দেন।

ভাটার মালিকরা অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে আসামিরা প্রতি রাতে অন্তত ২০টি ট্রাক্টর দিয়ে মাটি লুট করে নিয়ে যাচ্ছে। এতে মালিকপক্ষ বাধা দিতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীদের দিয়ে হামলার চেষ্টা করা হয়।

এদিকে মাটি লুট ও ভাটার মালিকদের হুমকির অভিযোগ বিষয়ে জানতে আবু হায়দার পলিনের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। আর আদালত থেকেও এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। পেলে সঠিক তদন্ত সাপেক্ষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা