ছবি: সান নিউজ
সারাদেশ

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেসব সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য গত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মমতাজুল হাসান কারিমী।

এ সময় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল হান্নান, মোন্নাফ আলী, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বর্মন, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল আলম বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান চাঁদ, কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা