সারাদেশ

বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমি চেষ্টা করব: মাওলানা আলী আহমদ চৌধুরী

এসআর শফিক স্বপন, মাদারীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন ইসলামী বক্তা মাওলানা আলী আহমদ চৌধুরী। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

নির্বাচন প্রসঙ্গে মাওলানা আলী আহমদ চৌধুরী বলেন, “বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমি চেষ্টা করব। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে আমি আগেও ছিলাম, আগামীতেও থাকব।”

তার বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রচিন্তা, ন্যায়বিচার ও দুর্নীতিবিরোধী অবস্থানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা আলী আহমদ চৌধুরী বর্তমানে মাদারীপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ওয়াজ-মাহফিল, ধর্মীয় শিক্ষা কার্যক্রম ও সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসলাম প্রচারের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও নৈতিক ইস্যুতে সরব ভূমিকা রেখে আসছেন।

স্থানীয় বাসিন্দা সোহাগ হাসান বলেন, “তিনি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন।”

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আলী আহমদ চৌধুরীর পূর্বপুরুষরা এই অঞ্চলের জমিদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাদা পাকিস্তান আমলে যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তাঁর এক ফুফা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পারিবারিক রাজনৈতিক ইতিহাস তাঁর পরিচিতি ও আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে।

বর্তমানে মাদারীপুর-২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা জোরদার হচ্ছে। মাওলানা আলী আহমদ চৌধুরী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে উঠান বৈঠক ও জনসংযোগে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা