ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ মহাকালী এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল এ অভিযানে অংশ নেয়।

ডিবি পুলিশ জানায়, দক্ষিণ মহাকালীর বাসিন্দা মো. নুরু বেপারীর বাড়ির সামনের পাকা রাস্তা এবং হাবিবুর রহমান হাবিবের টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবিব (৩৩) ও তার স্ত্রী লিপি আক্তার (৩০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাজারের ব্যাগে রাখা নীল পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা উভয়ই সদর উপজেলার দক্ষিণ মহাকালী এলাকার বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলা পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদক ও অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা