ছবি: সংগৃহীত
রাজনীতি

আমরা মদিনার ইসলাম চর্চা করি, মওদুদীর ইসলাম নয়: সালাহউদ্দিন

সান নিউজ অনলাইন 

একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

২ নভেম্বর ২০২৫ (শনিবার) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে, ইসলামকে নানা উপায়ে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতা দেখা যায়। ইদানীং এই প্রবণতা আরও বেড়েছে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করছে, ইসলামের মূল চেতনাকেই আঘাত করছে। এজন্য আজমাতে সাহাবা সম্মেলন আরও বেশি হওয়া জরুরি।’

বিএনপি নেতা আরও বলেন, ‘বাংলাদেশে ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি ও বিশ্বাস করি—যে ইসলাম প্রবর্তন করেছেন রাসুল (সা.) এবং অনুশীলন করেছেন সাহাবায়ে কেরাম। আমরা কেউ মওদুদীর ইসলামের অনুসারী নই। যারা ফিতনা ছড়িয়ে মুসলমানদের বিভ্রান্ত করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

তিনি আহ্বান জানান—সহিহ দ্বীনি শিক্ষা ও চর্চার প্রতি গুরুত্ব দিতে এবং ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা