ছবি: সংগৃহীত
সারাদেশ

রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে দীর্ঘদিনের রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নারায়ণ চন্দ্র দাস (৫৪) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের রাখাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র দাস ওই গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে নিমাই চন্দ্র দাস জানান, তার বাবা দীর্ঘদিন ধরে টিউমার, আলসার ও পাইলস রোগে ভুগছিলেন। একাধিকবার চিকিৎসা করানো হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার ভোররাতে অসহনীয় যন্ত্রণায় তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের পাশে পুকুরপাড়ে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা