ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে যৌতুকের মামলা করায় গৃহবধূর ওপর হামলা, কুপিয়ে জখম

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে যৌতুকের মামলা করায় এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ফাতেমা আক্তারকে (২৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মোবারক গৌড়ার মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি একই ইউনিয়নের সাবেক কালিকাপুর গ্রামের মৃত হাকিম গাছীর ছেলে রাহাত গাছীর (২৯) বিয়ে হয়।

বিয়ের সময় নগদ ৪ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র দেওয়া হয়। এরপরও বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে ফাতেমার ওপর মানসিক নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা না দেওয়ায় ফাতেমার ওপর চাপ প্রয়োগ করেন তারা। ফাতেমার বাবার বাড়ির ওপর ক্ষিপ্ত হয়ে স্বামীকে সৌদি আরব পাঠিয়ে দেয় রাহাতের বড় ভাই রাসেল। এরপর আবারও যৌতুক দাবি করে ফাতেমার ভাসুর রাসেল ও তার পরিবারের সদস্যরা।

এই যৌতুকের টাকা না দেওয়ায় শেষমেশ গত বছরের ৩১ ডিসেম্বর ফাতেমার বাবার বাড়িতে গিয়ে মারধর করে হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা গৃহবধূ।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাহাত ও রাসেলসহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। এরই জেরে সোমবার সন্ধ্যায় শহরের পানিছত্র এলাকা থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে উকিলপাড়া এলাকায় ফাতেমার ওপর অতর্কিত হামলা চালায় রাসেল ও তার লোকজন। কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ফাতেমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় নির্যাতিতাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নির্যাতিতা গৃহবধূ, স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা