ছবি: সংগৃহীত
সারাদেশ

আইনি জটিলতার অবসান ঘটিয়ে জামিন পেলেন জুলাইযোদ্ধা সুরভি

সান নিউজ অনলাইন

ব্ল্যাকমেইল ও মামলা-বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান ঘটেছে। জন্মসনদ অনুযায়ী তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশি রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র বিতর্কের পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

সুরভীর আইনজীবী রাশেদ খান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, বয়স সংক্রান্ত তথ্য গোপন ও শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। অথচ ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদ অনুযায়ী সুরভীর বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেওয়া বা সাধারণ কারাগারে রাখার সুযোগ নেই। মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে বয়স বাড়িয়ে রেকর্ড করায় এই আইনি জটিলতা তৈরি হয়।

এর আগে গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় ২৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ দাবি করে, সুরভী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা, যারা জুলাই আন্দোলনের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

সুরভীর আইনজীবীরা আদালতে যুক্তি দেন, জন্মসনদ অনুযায়ী তিনি শিশু এবং শিশুসংক্রান্ত আন্তর্জাতিক সনদ (কনভেনশন) অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ অবৈধ। এর আগে গত ২৬ ডিসেম্বর বয়স বাড়িয়ে আদালতে উপস্থাপন করায় তার জামিন নামঞ্জুর হয়েছিল।

দীর্ঘ শুনানি শেষে আদালত শিশু আইনের বাধ্যবাধকতা ও সুরভীর প্রকৃত বয়স বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ায় সুরভীকে সাধারণ কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে মামলার অভিযোগগুলোর তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা