ছবি: সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রলির ধাক্কায় কুদ্দুস ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ফকিরের ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের বাসিন্দা কুদ্দুস ফকির শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি বাড়ির পাশের একটি সড়কে হাঁটছিলেন। এ সময় ইট টানার কাজে ব্যবহৃত একটি ট্রলির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা