সারাদেশ
অস্বস্তিতে দর্শনার্থীরা

ঝালকাঠিতে মেলার মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার দ্বিতীয় দিনে ১৫ ডিসেম্বর রাতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মেলার মাঠের ঠিক মাঝখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় দর্শনার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম অস্বস্তি ও নিরাপত্তা ঝুঁকি।

খেলার কোর্টে অস্থায়ী সীমানা বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় শিশুদের অবাধে কোর্টে প্রবেশ করতে দেখা যায়। এতে একদিকে যেমন খেলোয়াড়দের খেলা ব্যাহত হচ্ছে, অন্যদিকে দর্শনার্থীদের ওপর র‌্যাকেট বা শাটলকক লাগার ঝুঁকিও তৈরি হচ্ছে। কখনো কখনো খেলোয়াড়রা র‌্যাকেট হাতে মেলাপ্রাঙ্গনে ঘুরে বেড়ানো দর্শনার্থীদের গায়ের কাছাকাছি চলে আসছেন।

মেলায় আগত দর্শনার্থী সালমান, সালাউদ্দিন, আয়েশা সিদ্দিকা ও মো. আফজাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেলার ভেতরে খেলার কোর্ট বসানো প্রশাসনের ভুল সিদ্ধান্ত। এতে ছোট বাচ্চারা স্বাধীনভাবে মেলায় ঘুরতে পারছে না এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

এ বিষয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের তত্ত্বাবধানে থাকা ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “ব্যাডমিন্টন কোর্টের চারপাশে আমরা লোক নিয়োজিত রেখেছি এবং খেলোয়াড়দের সতর্কভাবে খেলার নির্দেশনা দেওয়া হয়েছে।”

মেলার মধ্যে খেলার আয়োজন ঝুঁকিপূর্ণ কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে যারা খেলছে তারা সবাই প্রশাসনের সদস্য। ফলে সবাই নিজ নিজ অবস্থান থেকে হালকা ও সতর্কভাবে খেলার চেষ্টা করছে।”

তবে দর্শনার্থীদের দাবি, মেলার মতো জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের খেলাধুলার আয়োজন পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা