ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া শর্টগান-কার্তুজসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সেনাবাহিনীর অভিযানে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া শর্টগান ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এ এস এম সোহেল রানা খান (৪৬)। শনিবার দিনগত রাতে জেলা সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া আনন্দপুর এলাকা থেকে ওই যুবককে একটি শর্টগানসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল আমঘাটা ইউনিয়নের আমঘাটা গ্রামের দৌলত খান মাস্টারের ছেলে

পরে ওই রাতে একই ইউনিয়নের আশুরান গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।।

সদর থানা আর্মি ক্যাম্প জানায়, শনিবার রাত ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন সেনা সদস্যরা। অভিযান চলাকালে চরডুমুরিয়া আনন্দপুর গ্রাম থেকে ওই শর্টগানসহ যুবক সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে একই ইউনিয়নের আশুরান গ্রামের রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে রতন দেওয়ানের বসতঘর তল্লাশি করে এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তবে এ সময় রতন দেওয়ানকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, শনিবার মধ্যরাত ১২টার দিকে উদ্ধার হওয়া শর্টগান ও কার্তুজসহ গ্রেপ্তারকৃতকে সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতসহ ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শর্টগান গত বছরের ৫ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট করা বলে শনাক্ত করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা