ছবি: সংগৃহীত
সারাদেশ

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে জুমার খুৎবায় গর্জে উঠলেন খতিবরা

সান নিউজ অনলাইন 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেছেন, এদেশ ইসলামের পূর্ণভূমি এবং আল্লাহ ও রাসূল (সা.) শানে যেকোনো ধরনের বেয়াদবিকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বিশেষভাবে বাউল শিল্পী আবুল সরকারকে উদ্দিষ্ট করে বলেন, আল্লাহর শানে বেয়াদবিকার জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুসলমানরা তাদের ঈমানের অধিকার রক্ষা করতে চাই, তাই আল্লাহ ও নবীর শানে বেয়াদবিকার প্রতি কোনো ছাড় হবে না।

পেশ ইমাম আরও বলেন, মু’মিনরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরামর্শের ওপর নির্ভর করেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং নামাজ কায়েম করেন, তাদের জন্য আল্লাহ প্রশংসা করেছেন। তিনি ইব্রাহিম (আ.)-এর উদাহরণ তুলে বলেন, অসুস্থতা বা বিপদ আল্লাহর ইচ্ছায় আসে এবং তিনি নির্দিষ্ট সময়ে সুস্থ্যতা প্রদান করেন। যারা জানবুঝে অপরাধ করে, তাদের জন্য কোনো ক্ষমা নেই।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সোনামিয়া বাজার শাহী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, বর্তমান সময়ে ঈমান ও নৈতিকতার ওপর সবচেয়ে বড় আক্রমণ হলো গুনাহকে হালকা মনে করা। মানুষ যখন আল্লাহর বিধান ভুলে যায় এবং জীবনকে বেপরোয়া করে তোলে, তখন আল্লাহ তাদের বিভিন্ন বিপদ, দুর্যোগ এবং ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করেন। তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা শুধুমাত্র প্রকৃতির ক্রিয়া নয়, এটি আল্লাহর সতর্কবার্তা।

খতিবরা আরও উল্লেখ করেন, বাউলদের আল্লাহ ও কোরআন বিরোধী মন্তব্য মুসলমানদের ঈমানকে হুমকির মুখে ফেলে। এই ধরনের কর্মকাণ্ড কুফরিতে লিপ্ত হয়ে সাধারণ মুসলমানদেরকেও বিপথে ঠেলে দেয়। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কর্মকাণ্ড না করতে পারে।

পেশ ইমামরা মুসলমানদের আল্লাহ ও নবীর আদর্শ মেনে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা বলেন, সম্পদ, জীবনের সাফল্য এবং সামাজিক অবস্থান আল্লাহর ইচ্ছার অধীনে ব্যবহার করতে হবে এবং গুনাহকে হালকা মনে করা থেকে বিরত থাকতে হবে। মুসলমানদের আহ্বান জানানো হয়েছে, তারা নিজেরা ঈমান রক্ষা করে, ধর্মীয় নীতিমালা মেনে চলুন এবং সমাজে নৈতিক অবক্ষয় রোধে সচেষ্ট হোক।

শেষে তারা সকলের জন্য দোয়া করেছেন যে, আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং ইসলামকে দৃঢ় রাখুন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা