ছবি: সংগৃহীত
সারাদেশ

দেনা–পাওনা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা–পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহিম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৫৭) পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারির মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারির মালিক আব্দুর রহিমকে (৫৭) টাকা দেনা–পাওনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা