ছবি: সান নিউজ
সারাদেশ

স্বপ্নে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট

শিব বি শিহাব

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। স্বপ্নে নবাব তাকে একটি মুকুট বানানোর নির্দেশ দেন এবং ১৫ দিনের জন্য শাসনভারও অর্পণ করেন। সেই অতিলৌকিক অভিজ্ঞতাই বদলে দেয় মোহাম্মদ আবুল কালামের জীবন।

স্বপ্নভঙ্গের পরও দমে যাননি তিনি বরং নবাবের নির্দেশকে জীবনের ব্রত হিসেবে নিয়ে শুরু করেন এক দীর্ঘ সাধনা। একটানা ৯ বছর ধরে মনের মতো করে তৈরি করেন এক বিশেষ মুকুট। প্রায় ৭ সের বা ৫.৫ কেজি ওজনের এই মুকুট আজও তার মাথায়।

শুধু তৈরি করেই থেমে থাকেননি—গত ৫১ বছর ধরে নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন সেই মুকুট। আশ্চর্যের বিষয়, এত ভারী মুকুট ব্যবহার করেও তার মাথা বা ঘাড়ে কোনো ব্যথা হয় না। বরং তিনি বলেন, “এই মুকুট পরে আমি গর্ব বোধ করি। এটা শুধু অলংকার নয়, এটি আমার দায়িত্বের প্রতীক।”

শহরের মানুষও তাকে আলাদা করে চিনে—মোহাম্মদ আবুল কালাম নয়, সবার মুখে মুখে তিনি এখন ‘নবাব’। চলাফেরা, পোশাক, ব্যবহার—সবকিছুতেই যেন এক নবাবি ছাপ।

তার জীবনেরগল্প আজও অনুপ্রেরণা দেয়—একটি স্বপ্ন কিভাবে একজন মানুষকে গড়ে তুলতে পারে এক জীবন্ত কিংবদন্তিতে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা