সংগৃহীত ছবি
বিনোদন

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী রিয়া

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট ২০২৪ জয়ী হয়েছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ রিয়া।

আরও পড়ুন: ওটিটিতে আসছেন করণ জোহর

রিয়া সিং বলেছেন, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।

অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এই অনুষ্ঠানের একজন বিচারক ছিলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল এই বছর মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো ফল করবে। সব প্রতিযোগীই ভীষণই পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। সেরার সেরা তিনি হবেনই।’

আরও পড়ুন: নতুন লুকে আসছেন দেব

মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় রিয়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন। যিনি ১৭ আগস্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মুকুট জয়ের পর তিনি মেক্সিকোতে ১৬ নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে।

খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা'স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা