ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন সাইফুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসনের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের জন্য সাইফুল ইসলাম ইতোমধ্যে একজন মেধাবী ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত।

সাইফুল ইসলাম কর্মজীবনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করেছেন।

কেবল মাঠ প্রশাসনেই নয়, তিনি কেন্দ্রীয় প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনমিক অ্যানালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এই অভিজ্ঞতা তাকে অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম করেছে।

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাইফুল ইসলাম চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী। এই জেলার উন্নয়ন ও সেবাখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে আমরা সকল সম্মানিত নাগরিকের সহায়তা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে আরও উন্নত, বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি বিধি-বিধান মেনে পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।”

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন মাত্রা যুক্ত হবে বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা