ছবি: সংগৃহীত
সারাদেশ

এবার পরিবার নিয়ে প্রকাশ্যে এলেন রিপন মিয়া

সান নিউজ অনলাইন

আলোচনার কেন্দ্রে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন, জানালেন নিজের অবস্থান এবং ঘটনার আসল রূপ।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে পরিবারকে অবহেলা, স্ত্রী-সন্তান অস্বীকার এবং বাবা-মাকে না দেখার অভিযোগ উঠেছে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক, ট্রল ও সমালোচনা।

বুধবার (১৫ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে রিপন মিয়া জানান, ঘটনাটি ভুল ব্যাখ্যা ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বাবা-মাকে অবহেলার অভিযোগ প্রসঙ্গে রিপন বলেন:

আমি আধাপাকা ঘর বানাচ্ছি। বউ-বাচ্চা এক রুমে থাকুম, মা-বাবা আরেক রুমে থাকবেন। আমি কি তাদের দেখি না? কয় মাসে টাকা দিইনি, বলেন? স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও রিপোর্টে তিনি যে বিয়ে অস্বীকার করেন, তা ছিল মজা করতে গিয়েও রাগের মাথায় বলা। অনেক আগেই ভাইসাবদের ভিডিওতে বিয়ের কথা বলছি। ওইদিন বারবার জিজ্ঞেস করায়, শেষে রেগে ত্যাড়া করে বলছি—আমি বিয়ে করি নাই।

এ বিষয়ে রিপনের মা ফাতেমা বেগম বলেন, “আশপাশের কত মানুষ কয়, “তোমার ছেলে লাখ লাখ টাকা কামাই করে, বিদেশ ঘুরে, তোমারে কী দিছে।” এরা আওয়ার পর আমি বুজ্জি না হেরা যে সাংবাদিক। মনে করছি, আমরারে সাহায্য করব আরও। আমার ছেলেও আরও উপরে উঠব। লোভে পড়ছিলাম বাপ। লোভে পড়ে কুড়াল দিয়া আমার বাপটারে (রিপন) শেষ করলাম। কত কষ্ট কইরা বড় করছি ওরে, আইজকা আমি কী করলাম। আমার তিন ছেলেই আমাদের দেখে। ছোট মাইয়াডারেও তো রিপনই পড়ায়।”

রিপন মিয়া বলেন, “ঘুম থেকে উইঠা চা স্টলে গেছিলাম, তখন কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল। মজা করতে বলল, আমি ছন্দ বলছি। পরে হঠাৎ করে পরিবার নিয়ে কটাক্ষ শুরু করে, আমি বউ-সন্তান অস্বীকার করি কিনা—এইসব প্রশ্নে মাথা গরম হইয়া যায়।” আমি গুছায়া কথা বলতে পারি না, এই কারণেই সাংবাদিকদের এড়িয়ে চলি। ওনারা ভিডিওর সব কথা রাখেন নাই, কেটে-ছেঁটে প্রচার করছে।

কনটেন্ট বানানো রিপন মিয়ার শখ, জীবিকা নয় উল্লেখ করে তিনি বলেন, ভাই আমি কাঠমিস্ত্রি। ভিডিও বন্ধ করে দিমু, কিছু যায় আসে না। আল্লাহর রহমতে সব পারি। কর্ম জানা মানুষ আটকে থাকে না।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা