ছবি: সংগৃহীত
সারাদেশ

সায়েন্স ল্যাবে ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন শিক্ষার্থীরা

সান নিউজ অনলাইন

শিক্ষক হেনস্তার প্রতিবাদে ও কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে সায়েন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করেছিলেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ব্লকেড কর্মসূচি তুলে নেন তারা।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের বোঝালে ব্লকেড কর্মসূচি তুলে নেয় তারা। এরপর ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

ঢাকার সাতটি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে–বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষার্থীরা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু করে তারা। পরে ঘণ্টাখানকের মধ্যে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান। এরপর ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

এদিকে শিক্ষক হেনস্তার প্রতিবাদে আজ সারা দেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকেরা ঢাকা কলেজ অডিটরিয়ামে কর্মসূচি পালন করছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা