সারাদেশ

সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে কৃষকদলের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল।

শুক্রবার বিকেলে(২ মে) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল। বক্তব্য দেন ডিমলা উপজেলা সভাপতি নুর আলম, ডোমার উপজেলা সভাপতি গোলাপ হোসেন, জলঢাকা উপজেলা সভাপতি আমজাদ হোসেন, সদর উপজেলা সভাপতি লুলু চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়রানী করতেই জিয়া পরিবারের অন্যতম সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দেয়া হয়। তুহিন ভাই জনপ্রিয় একজন মানুষ। এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। মানুষ তাকে হৃদয়ে গেঁথে রেখেছেন। জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল দুলাল বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন শুরু হবে গোটা জেলায়। তিনি আদালতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রসঙ্গত বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা