নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি মিন্টু, সম্পাদক রাসেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের (কেডিজেএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমাদ রাসেল।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নির্বাচনের ফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য আমিরুল ইসলাম কাগজী ও সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ দ্বিবার্ষিক রিপোর্ট পাশ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেলের নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত), সহ-সভাপতি আল মামুন খান (বিজনেস স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (সুমন) (রুপালী বাংলাদেশ), কোষাধ্যক্ষ রহমান আজিজ (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (এখন টিভি), দপ্তর সম্পাদক আব্দুল হালিম (দৈনিক জনতা), কল্যাণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার) (দেশ বর্তমান), প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান (মাসফি) (কালের কন্ঠ), ক্রীড়া সম্পাদক মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) কালবেলা, সাংস্কৃতিক সম্পাদক মিলন মাহমুদ রবি (বাংলাভিশন)।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত বলেন, আমরা খুলনা বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে আছি। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় খুলনা থেকে, অথচ সবচেয়ে কম ব্যয় হয় খুলনাতে। তাই খুলনার উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। তাহলে আমরা সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হতে পারবো।

সাধারণ সভায় কেডিজেএফের বিদায়ী সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে গিয়েছি। আমরা ভেদাভেদ না করে সবাই এক হয়ে এগিয়ে যাই, সবার প্রতি এই অনুরোধ থাকবে।

দুই বছরের কার্যক্রম তুলে ধরে বিদায়ী সেক্রেটারি রিজভী নেওয়াজ বলেন, আমরা গত দুইবছরে একটি পিকনিকসহ কয়েকটি অনুষ্ঠান করেছি। আমরা সংগঠনের একটি ওয়েবসাইট করেছি। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এখনো অফিস নিতে পারিনি। আমরা আশাকরি নতুন কমিটি আমাদের রেখে যাওয়া কাজ শেষ করবে।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, খুলনা বিভাগীয় সাংবাদিকদের একত্রিত করতে হবে। আমাদের উদ্যমী হতে হবে। কাউকে দোষারোপ না করে এক হয়ে কাজ করতে হবে।

এজিএমে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সদস্যরা সংগঠনকে এগিয়ে নিতে নতুন কমিটির প্রতি আহ্বান জানান। খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামকে শক্তিশালী করতে খুলনা বিভাগের জেলাগুলোর কমিটিকেও শক্তিশালী করতে হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা