ছবি: সংগৃহীত
রাজনীতি

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খুলনা প্রতিনিধি

খুলনায় আওয়ামী লীগের নেতৃত্বে ঝটিকা মিছিল করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে নগরীর জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট এর পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। ইতোমধ্যে ঝটিকা ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, খুলনা জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে জিরো পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগ মাধ্যম ‘টেলিগ্রামে’ সংলাপ অনুষ্ঠিত হয়। তার নির্দেশনা অনুসারে আজ সকালে জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ।

নগরীর জিরো পয়েন্টে এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার মধ্যে। এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিটা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

এদিকে খুলনায় আওয়ামী লীগের মিছিল নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনায় আজকে সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে! সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ!

ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগকে ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন না মনে করেন। তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।

সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আওয়ামী লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!’

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা