সারাদেশ

ধর্ষণরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবীতে ফমেক শিক্ষার্থীদের মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ধর্ষণ প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) এর শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ফমেকের ৫ম বর্ষের শিক্ষার্থী মিসবাহউদ্দীন, রায়হানুল ইসলাম, রোয়েল সাহা রোমী, ৪র্থ বর্ষের তানজিম আহমেদ সিয়াম, নাজমুস সাকিব, ৩য় বর্ষের ইশতিয়াক আহমেদ অর্ণব, ইশতিয়াক পরাগ, নাইমুল নেহাল, নাইমুল রোচি, আশরাফুল ইসলাম, জহির, জুনেদ আহমেদ, ফয়সাল আহমেদ খান, ওয়ালিদ বিন মিযান, আকাশ সরকার, মাহরুব রহমান নাইম, মাশুক মুগ্ধ প্রমুখ অংশ নেন।

মানববন্ধন শেষে দেয়া স্মরকলিপিতে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থী বিভিন্ন ছাত্রাবাস ও মেসে অস্থায়ীভাবে বসবাস করার বিষয়টি উল্লেখ করে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই যৌক্তিক কর্মকান্ড গ্রহণের জোর দাবি জানানো হয়।

একইসাথে সারা দেশজুড়ে ঘটতে থাকা ধর্ষণের ঘটনাসমূহের ফলে তীব্র উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, “সচেতন নাগরিক বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে একারণে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা