সারাদেশ

ধর্ষণ-নারী-শিশু নির্যাতন বন্ধের দাবীতে ভোলায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ভোলা : ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এবং ধর্ষকদের বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবী নিয়ে ভোলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে শহরের বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন ব্যানার ও ফ্যাস্টুল ও প্ল্যাকার্ড নিয়ে মানবন্ধনে অংশ নেয়। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও শ্রেনি পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন। প্রয়োজনে ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি ও কার্যকরের দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি করেন তারা।

এসময় বক্তব্য রাখেন- ভোলা জেলা সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ভোলা সরকারি কলেজ এর সাবেক ভিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। মো: সাংবাদিক মেজবা উদ্দিন শিপু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মুনিরা, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আনজুম, ভোলা কলেজের মেহেদী আরেফিন, বিএম কলেজের তাহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং ধর্ষণের বিচার দ্রুত করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা এবং ১০০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা