সারাদেশ
ধর্ষণবিরোধী আন্দোলনে ‍উত্তাল বরিশাল

‌‘বরং ধর্ষিতাকেই ফাঁসি দেওয়া হােক’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : গণধর্ষণ ও ধর্ষণের প্রতিবাদে আন্দােলন দানা বাঁধতে শুরু করেছে বরিশালে। বেশ কয়েকদিন ধরে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে ও বরিশাল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে প্রতিবাদ জানিয়ে আসছিলো। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা থেকে বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শুরু করা হয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। এতে একাত্মতা প্রকাশ করে সামাজিক প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ জোট ও ব্লাস্ট বরিশাল ইউনিট, বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটি।

এছাড়া একই স্থানে সোমবার (৫ অক্টােবর) ধর্ষণ বিরোধী কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা ও মহানগর শাখা, ৭১’র চেতনা সংগঠনগুলো।

মঙ্গলবারের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ধর্ষিতাকে ফাঁসি দেওয়ার কথা বলে জানান, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া রেওয়াজে পরিনত হয়েছে। ধর্ষকদের রক্ষা করতে আমরা পুলিশ বাহিনী ও রাজনীতিবিদদের শেল্টার দিতে দেখেছি। তার মানে রাষ্ট্রটি দিনদিন ধর্ষকদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বাংলাদেশ এখন আর নিরাপদ নেই।

বক্তারা বলেন, ধর্ষকের ফাঁসি যেহেতু বাংলাদেশে হচ্ছে না তাহলে অকার্যকর রাষ্ট্রে বরং ধর্ষিতাকেই ফাঁসি দেওয়া হােক। বক্তারা আবেগ তাড়িত হয়ে উল্লেখ করেন, নারীদের জন্য এই দেশে জন্ম গ্রহণ করা দোষের কারণ হয়ে গেছে।

আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা বলেন, দ্রুততার সাথে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বিধান করতে হবে। ধর্ষণ প্রতিরোধে পুলিশ, রাজনীতিবিদদের লিয়াজো করলে চলবে না। সর্বোপরি ধর্ষণের বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। কর্মসূচিতে সহস্রাধিক প্রতিবাদকারী অংশ নেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা